April 7, 2026, 5:07 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কালীগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় জাতীয় গুরুত্বপূর্ণ দিনদ্বয় যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নিরাপত্তা জোরদার, সমন্বয় কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শামীমা আক্তার জাহান । উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিদ এসরাক, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভা শেষে দিনব্যাপী কর্মসূচি সুচারুভাবে পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *