April 7, 2026, 6:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

খুব শিগগিরই দেশে ফিরবেন আমাদের নেতা” – মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালায় তিনি এ বার্তা দেন।

মির্জা ফখরুল বলেন, “যেদিন আমাদের নেতা দেশে আসবেন, সেদিন সমগ্র বাংলাদেশ কেঁপে উঠবে। আমরা চাই বাংলাদেশের চেহারাকে বদলে দিতে। সামনের দিকে এগিয়ে, প্রগতির পথে এগিয়ে আমাদের নেতার চিন্তাভাবনা বাস্তবায়ন করতে চাই।”

তিনি আরও বলেন, এই নির্বাচনে বিএনপি সম্পূর্ণ জয় লাভ করবে, যাতে দেশকে উন্নতির পথে এগিয়ে নেওয়া যায়। তিনি সতর্ক করেন, “আমাদের বিরুদ্ধে প্রচারণা চলছে, অনেক বাধা আসবে, কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়াব।”

মির্জা ফখরুল আরও যোগ করেন, ১৯৭১ সালের সংগ্রাম আমাদের অস্তিত্বের অংশ এবং বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের কাছে প্রকল্পগুলো উপস্থাপন করতে হবে।

এছাড়া তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চান। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *