May 23, 2026, 4:33 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের রাস্তাবন্ধ, রানা হত্যার বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক :

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের হামলায় নিহত সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফার্মগেট এলাকায় রাস্তা অবরোধ করেছেন। অবরোধের ফলে ফার্মগেট এলাকার যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে স্লোগান দেন, যেখানে তারা দাবি করেন— “ছাত্রাবাসে হামলা ও সহপাঠীর হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।” শিক্ষার্থীরা জানিয়েছেন, বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি স্থগিত করবেন না।

এর আগে, ১০ ডিসেম্বর দুপুরে ৫ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা রানা মারা যান। তার মৃত্যুতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ছাত্রদলের দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে মাদক সেবন, বহিরাগত ছাত্র থাকা ও চাঁদাবাজি করে কলেজে আধিপত্য বিস্তার করছিল। গত ৬ ডিসেম্বর রাতে মাদক সেবনকারীদের বাধা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের গ্রুপের হাতাহাতি ও সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হন রানা। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তী চিকিৎসার পাঁচ দিন পর তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *