April 7, 2026, 1:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

যে কারণে ট্রাইব্যুনালে এলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন। চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিতে ট্রাইব্যুনালে পৌঁছান তিনি।

সাদিক কায়েমের সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। ডাকসু ভিপি নিজেই জানিয়েছেন, জবানবন্দির বিস্তারিত বিষয় পরে জানানো হবে। তবে প্রসিকিউশন সূত্রে বলা হচ্ছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি মাকসুদ কামালসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় জবানবন্দি দিতে পারেন।

সাদিক কায়েম বলেন, “শেখ হাসিনার নির্দেশে বহিরাগতদের নিয়ে আমাদের ভাই-বোনদের ওপর হামলা চালানো হয়েছিল। আহতদের হাসপাতালে যাওয়ার সময়ও সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছি।”

এদিন ট্রাইব্যুনাল-২-এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। প্রথম সাক্ষীর জবানবন্দি ক্যামেরা ট্রায়ালে নেওয়া হয়েছে নিরাপত্তার কারণে।

অপরদিকে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এ মামলায় একমাত্র গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *