April 7, 2026, 3:25 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আশুগঞ্জ পাওয়ার বন্ডের অব্যবহৃত অর্থ চলতি মূলধনে যুক্ত করার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থের অব্যবহৃত অংশ চলতি মূলধন হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে। বিষয়টি বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ অন্যান্য এজেন্ডার সঙ্গে উপস্থাপন করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানি ১০০ কোটি টাকা বন্ড পাবলিক অফারের মাধ্যমে উত্তোলন করেছে। এর মধ্যে ৩ কোটি ৯১ লাখ ৬ হাজার ৭৮৫ টাকা এখনো অব্যবহৃত রয়েছে। পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, এ অর্থ চলতি মূলধন হিসেবে ব্যবহারের প্রস্তাব ২৭ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৫তম এজিএমে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এছাড়া, আশুগঞ্জ পাওয়ার বন্ডের ট্রাস্টি চলতি বছরের ৫ জুলাই থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ষষ্ঠ বছরের দ্বিতীয় অর্ধবার্ষিক মেয়াদের জন্য বার্ষিক ১০.৫ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। অর্ধবার্ষিক হিসেবে বন্ডধারীরা ৫.২৫ শতাংশ মুনাফা পাবেন।

রেকর্ড ডেট অনুযায়ী, বন্ডহোল্ডারদের তৃতীয় কিস্তি অর্থাৎ মূলধনের ২৫ শতাংশ নির্ধারিত কুপনসহ পরিশোধ করা হবে। এর পর বন্ডের ইউনিটপ্রতি অভিহিত মূল্য দাঁড়াবে ১,২৫০ টাকা।

এর আগে, ষষ্ঠ বছরের প্রথমার্ধে (৫ জানুয়ারি ২০২৫ থেকে ৪ জুলাই ২০২৫) বার্ষিক ১০.৫ শতাংশ কুপন ঘোষণা করা হয়েছিল। এছাড়া, পঞ্চম বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকে (২০২৪ সালের ৫ জুলাই থেকে ২০২৫ সালের ৪ জানুয়ারি) ১০.৫০ শতাংশ কুপন ঘোষণা করেছিল ট্রাস্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *