May 28, 2026, 7:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন দিয়েছে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ-কে। এছাড়া, কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন-সেনানিবাস-সদর দক্ষিণ) আসনে দলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহকে শাপলা-কলি প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রথম ধাপের প্রাথমিক ১২৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেন। কুমিল্লার ১১টি আসনের মধ্যে মাত্র দুই আসনে প্রার্থী প্রকাশ করা হয়েছে, বাকি ৯টি আসনে এখনো ঘোষণা হয়নি।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “জাতীয় রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতৃত্বকে আমরা সামনে নিয়ে আসছি।”

তিনি আরও জানান, দ্বিতীয় ধাপের প্রার্থী তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্তকরণ করা হবে মাঠপর্যায়ের জরিপ, জনপ্রিয়তা, দলীয় কার্যক্রম ও জনস্বার্থে কাজের ইতিহাস বিবেচনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *