May 23, 2026, 4:33 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদারে আগ্রহী ইউএনওডিসি

নিজস্ব প্রতিবেদক :

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) বাংলাদেশের সঙ্গে মাদক পাচার, মানব পাচার, দুর্নীতি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে ইউএনওডিসির নবনিযুক্ত আঞ্চলিক প্রতিনিধি ক্রিস্টিয়ান হোলগ এ আশা প্রকাশ করেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নেওয়া এবং কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর জন্য বাংলাদেশের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ এবং ইউএনওডিসির মধ্যে সহযোগিতা বাড়ানোর গুরুত্ব উল্লেখ করে বলেন, প্রস্তাবিত সহযোগিতা কাঠামো বাস্তবায়িত হলে এটি কার্যকর ফলাফল দিতে সক্ষম হবে। এছাড়া ঢাকায় একটি ইউএনওডিসি কান্ট্রি অফিস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও তিনি জোর দেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন এবং এই অঞ্চলে মাদক ও অন্যান্য আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিন ক্রিস্টিয়ান হোলগ পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *