May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ ইংল্যান্ডের হ্যারি ব্রুক

স্পোর্টস ডেস্ক :

আইপিএলের আগামী নিলামে নাম নেই হ্যারি ব্রুকের। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের জন্য আইপিএল খেলতে পারবেন না ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক। ২০২৮ সালের আগে তিনি কোনো আইপিএল টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।

হ্যারি ব্রুক ২০২৩ সালে প্রথমবার আইপিএলে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ১১ ম্যাচে ১৯০ রান করার পর ধারাবাহিকতা রাখতে পারেননি। ১৩ কোটি ২৫ লাখ রুপিতে কেনা ব্যাটারকে হায়দরাবাদ ছেড়ে দেয়।

২০২৪ সালের নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে কিনেছিল। কিন্তু পারিবারিক কারণে খেলতে পারবে না বলে আগে থেকেই জানিয়ে দেন। সর্বশেষ মেগা নিলামে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনলেও, শুরু হওয়ার কয়েক দিন আগে হঠাৎ সরে দাঁড়ানোর কারণে তাকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হলো।

আইপিএল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, দল পাওয়ার পর যুক্তিসঙ্গত কারণ ছাড়া সরলে ক্রিকেটারকে দুই বছর নিষিদ্ধ করা হয়। ব্রুক আইপিএলে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই শাস্তির মুখোমুখি হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *