April 7, 2026, 6:48 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি আব্দুল বারিক

সিদ্ধিরগঞ্জ থানার নতুন ওসি আব্দুল বারিক

অনলাইন ডেস্ক:

সিদ্ধিরগঞ্জ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল বারিক। সোমবার (৮ ডিসেম্বর) তিনি সদ্য বদলি হওয়া ওসি মোহাম্মদ শাহীনুর আলমের স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।

দায়িত্ব নেওয়ার পরপরই তিনি থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে পালনের নির্দেশনা প্রদান করেন।

এর আগে আব্দুল বারিক গাজীপুর জেলার কাপাসিয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্বকালীন সময়ে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং জনসেবামূলক কর্মসূচিতে তার ভূমিকাকে উল্লেখযোগ্য বলে বিবেচনা করা হয়।

নবাগত ওসি আব্দুল বারিক বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চাই।

তিনি আশাবাদী, সমন্বিত প্রচেষ্টায় সিদ্ধিরগঞ্জ থানাকে একটি নিরাপদ ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *