April 7, 2026, 6:49 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৮ বছর বয়সী শিশু হাসান, ৯৩ বছর বয়সী বাসেদ আলী, ২৫ বছর বয়সী আশিক আলী এবং ৩০ বছর বয়সী আব্দুল্লাহ।

গোমস্তাপুর থানার ওসি আবদুল বারিক জানান, দুপুর আড়াইটার দিকে তেতুলতলা এলাকায় মোটরসাইকেল চালক আশিক ও আবুল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে দুজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ওসি একরামুল হক বলেন, স্কুল থেকে ফেরার পথে ইসলামপুর নিমগাছী মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল শিশু হাসান। এসময় দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, দুপুরে ছত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসেদকে ধানবোঝাই একটি ভটভটি ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ জানান, তিনটি দুর্ঘটনার ঘটনায় পৃথক মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *