May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

১৫ বছর পর আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল মুক্তির অপেক্ষা শেষ হতে চলেছে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা আজও দর্শকদের মনে উজ্জ্বল স্মৃতি হিসেবে রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছর পর এবার আসছে দ্বিতীয় পর্বের সুখবর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি সিক্যুয়েলের কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন।

সিক্যুয়েলে মূল কাস্টিং অপরিবর্তিত থাকবে। র‍্যাঞ্চোর চরিত্রে দেখা যাবে আমির খান, আর তার বিপরীতে কারিনা কাপুর থাকছেন পিয়ার চরিত্রে। র‍্যাঞ্চোর দুই প্রিয় বন্ধু রাজু রস্তোগি ও ফারহান চরিত্রে ফের জুটি বাঁধছেন যথাক্রমে শরমন যোশি ও আর মাধবন। বর্তমানে চিত্রনাট্য শেষ পর্যায়ে রয়েছে।

প্রথম ছবির শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে র‍্যাঞ্চোর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন পিয়া। সিক্যুয়েলের গল্প সেখান থেকে শুরু হচ্ছে কি না, তা নিশ্চিত নয়। তবে জানা গেছে, তিন বন্ধুর নতুন অ্যাডভেঞ্চার দর্শকদের অপেক্ষা করছে। এছাড়াও পরিচালক রাজকুমার হিরানি স্পেশাল কৌতুকরস অন্তর্ভুক্ত করেছেন।

আমির খানের দাদাসাহেব ফালকের বায়োপিক প্রজেক্ট সাময়িকভাবে স্থগিত রেখে এই সিক্যুয়েলের কাজ সম্পন্ন করা হচ্ছে। পরিচালক অনেক আগেই সিনেমার পরিকল্পনা করেছিলেন, তবে সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন।

সূত্রের খবর, আগামী ২০২৬ সালে পর্দায় ফিরছেন আমির-কারিনা, শরমন-মাধবন–সহ পুরো দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *