April 7, 2026, 5:11 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক :

জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের কাছে তিনি ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন।

মামলায় বর্তমানে ছয়জন আসামি গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে আছেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

এর আগে ২৭ নভেম্বর ১৮তম দিনের মতো ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। গত ২৪ নভেম্বর একজন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তা স্থগিত হয়। ২৩ নভেম্বর এক শিক্ষার্থী জবানবন্দি দেন, যিনি আবু সাঈদকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন এবং মৃত ঘোষণার পর তার লাশ পুলিশ থেকে গ্রহণ করেছিলেন। এছাড়া তিনি পলাতক ২৪ আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও গ্রেফতার আসামিদের আইনজীবীদের জিজ্ঞাসাবাদে অংশ নেন।

এ মামলায় মোট সাক্ষীর সংখ্যা ৬২ জন। সাক্ষ্যগ্রহণ চলমান রয়েছে এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী ইতিমধ্যে জবানবন্দি দিয়েছেন। মামলার আনুষ্ঠানিক বিচার চলতি বছরের ২৭ আগস্ট শুরু হয়। ৩০ জন আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করা হয়, তবে ২৪ জন পলাতক রয়েছেন। তাদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে।

এই মামলায় হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনার বর্ণনা, প্রত্যক্ষদর্শী ও তদন্ত কর্মকর্তাদের জবানবন্দির মাধ্যমে প্রমাণ উপস্থাপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *