April 7, 2026, 9:52 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হোসেন রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির ফয়সাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, তাজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিউদ্দীন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভবিষ্যতেও এই সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *