April 7, 2026, 6:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

স্টাফ রিপোর্টার:

রংপুরের তারাগঞ্জে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে পূর্ব রহিমাপুর হিন্দু পল্লীর চাকলা শ্মশানে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনাব্বর হোসেন এবং তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিনের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ছেলে সোভেন চন্দ্র রায় তারাগঞ্জ থানায় অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার সকালে পুলিশের উপস্থিতিতে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। উত্তর রহিমাপুর গ্রামের নিজ বাড়ির ডাইনিং রুম থেকে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘর থেকে তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির মধ্যে ঢোকেন। বাড়ির প্রধান ফটকে চাবি পেয়ে ভেতরে গিয়ে তারা প্রথমে ডাইনিং রুমে এবং পরে রান্নাঘরে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *