May 23, 2026, 2:15 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

লালমনিরহাট সদর, প্রতিনিধি

লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে কালীগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় কালীগঞ্জ থানা পুলিশ ও এন্টি-টেররিজম ইউনিটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ রবিউল হাসান (২৯)। তিনি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোঃ আইয়ুব আলী।

পুলিশ জানায়, আসামি রবিউল হাসান সেশন মামলা নং- ২৬৪/২২, জিআর নং- ৩৭/২২ (কালীগঞ্জ) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। এছাড়া তার নামে জিআর নং- ১১৮/২২ ও ৩৪/২২ মামলার সাজার ওয়ারেন্ট রয়েছে। শুধু তাই নয়, লালমনিরহাটের কালীগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলাও তার বিরুদ্ধে চলমান। সাজা এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পলাতক অবস্থায় ছিলেন।

গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্লোগান:
👉 মাদককে না বলুন
👉 মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন
👉 পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *