May 23, 2026, 1:32 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নওগাঁয় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক ৮

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা ডিবি পুলিশ একদিনে তিনটি পৃথক অভিযান পরিচালনা করে ৮ জনকে মাদকসহ আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতজুড়ে মান্দা, নওগাঁ পৌর এলাকা ও ঢাকা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে রাত ৯:৩০ মিনিটে মান্দা থানার কবুলপুর গ্রামে সুজন (৪০) কে ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযান রাত ১০:১০ মিনিটে নওগাঁ পৌরসভার শাফিন ফিলিং স্টেশনের সামনে পরিচালিত হয়, যেখানে ফয়সাল (২৭) ও তার সহযোগী তরিকুল (৩৬) ১৫ পিস ইয়াবাসহ আটক হন।

সবচেয়ে বড় তৃতীয় অভিযানে রাত ১০:৪০ মিনিটে নওগাঁ বাসস্ট্যান্ডসংলগ্ন হোটেল অবকাশের ৪০৬ নম্বর কক্ষ থেকে ৬০ পিস ইয়াবা ও সেবন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে আবু সাইদ (৩১), সোহেল (৩২), প্রকাশ রাজ বংশী (৩২), জাকির (৩২) ও রিপন (৩২) — মোট পাঁচজনকে আটক করা হয়।

প্রতিটি ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নওগাঁ জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং আগামীদিনেও আরও জোরদার অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *