April 7, 2026, 6:32 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকা-৮ আসনে সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়ে আলোচনা চলছে: জামায়াত

জেডটিভি বাংলা ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন আসনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত, ঠিক সে সময় ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদিক কায়েমকে প্রার্থী করার বিষয়ে আলোচনা করছে বলে জানিয়েছে দলটি। ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত। রোববার (৭ ডিসেম্বর) ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার–মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, “সাদিক কায়েমের বিষয়ে আমরা আলোচনা করছি। আলাপ–আলোচনায় একমত হতে পারলে ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ নেতাদের নিয়েও আলোচনা চলছে।” এদিকে ছাত্রশিবির জানিয়েছে, সংগঠনটির কোনো নেতাকর্মীকে নির্বাচনে অংশগ্রহণ করানোর বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ শনিবার (৬ ডিসেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে লেখেন, “সাদিক কায়েম ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন—এমন খবর ছড়ালেও এটি ভিত্তিহীন। ছাত্রশিবির এখন পর্যন্ত কাউকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দেয়নি।”

তিনি আরও বলেন, “মধ্যমভাবেই কয়েকজন সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করেছেন বা পোস্ট দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলছি—কেন্দ্রীয় সংগঠন নির্বাচনসংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *