April 7, 2026, 7:13 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সাংবাদিক শওকত মাহমুদ আটক

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি এবং সাংবাদিক নেতা শওকত মাহমুদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি চ্যানেল ২৪-কে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম। তিনি জানান, এনায়েত করিমের দায়ের করা মামলায় শওকত মাহমুদকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ ফেসবুক পোস্টে জানান, শওকত মাহমুদকে তার বাসার সামনে থেকেই আটক করা হয়েছে।

শওকত মাহমুদ সম্প্রতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ গঠন করেন। ২৫ এপ্রিল দলের আত্মপ্রকাশের সময় ইলিয়াস কাঞ্চনকে চেয়ারম্যান এবং শওকত মাহমুদকে মহাসচিব করা হয়।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে শওকত মাহমুদকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *