May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খান শেষ পর্যন্ত কাজল ও টুইঙ্কেলের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হতে পারেননি। শো না আসার কারণ জানতে ভক্তদের অনেক প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে শাহরুখ নিজেই মজার ছলে দুই অভিনেত্রীকে ক্ষমা চেয়ে জানান, তিনি শোতে উপস্থিত হতে পারেননি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং এবং মাঝখানে হাতে চোট পাওয়ায় শাহরুখ সময় বের করতে পারেননি। তিনি হালকা ছলে বলেন, “আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে খাবারের ঝামেলা আছে; কারণ শো-তে প্রচুর খাবার থাকে।” তিনি আরও যোগ করেন, “না যেতে পারার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। সত্যিই যাওয়া উচিত ছিল। তবে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও প্রায়শ্চিত্ত হিসেবে প্রতিটি পর্ব দেখেছি।”

কাজল ও টুইঙ্কেলের এই শো শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকে। কখনও দাম্পত্য জীবনের বিষয় নিয়ে, আবার কখনও স্বামীর প্রতি সম্পর্কিত মন্তব্যের কারণে শো-টি নজর কাড়ে। তবুও শাহরুখের কথায় স্পষ্ট—তিনি শোতে যোগ দিতে আগ্রহী।

সম্প্রতি লন্ডনে শাহরুখ ও কাজলের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র রাজ-সিমরনের আদলে একটি ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটেই এই বন্ধুত্বপূর্ণ আড্ডা এবং ক্ষমা চাওয়ার মজার দৃশ্য ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *