March 30, 2026, 3:07 pm
Headline :
দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাওসারের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাওসারের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা

নিজস্ব প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের এপিএস ও কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়ার (জীবন)কে মামলা করেছে। একই সঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ সংক্রান্ত তথ্য দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাশেদুল কাওসার ২০১৪ সালের ২২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আইনমন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৯ সালে তিনি ওই পদ থেকে অব্যাহতি নিয়ে কসবা উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

দুদকের অনুসন্ধানে দেখা গেছে, রাশেদুল কাওসারের স্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ৬১ লাখ ৫৯ হাজার ৩৩৩ টাকা এবং অস্থাবর সম্পদের পরিমাণ ৫২ লাখ ৫৮ হাজার ৫২৬ টাকা। সবমিলিয়ে তার নামে মোট ৩ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৮৫৯ টাকার সম্পদ পাওয়া গেছে। তুলনামূলকভাবে বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে মাত্র ৮৩ লাখ ২০ হাজার ১০৬ টাকা। অর্থাৎ তিনি প্রায় ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেছেন।

এরপর দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে তার স্ত্রী লুৎফুন নাহারের নামে বিপুল সম্পদ ও ব্যাংক লেনদেনের তথ্য পাওয়ায় দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে। দুদক এই তথ্য যাচাই করবে যে, এসব অর্থ বিনিয়োগ, হস্তান্তর বা অন্যভাবে রূপান্তর করা হয়েছে কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *