May 23, 2026, 1:32 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রূপশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সৈনিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সৈনিক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,

খুলনার রূপশা উপজেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রূপশা থানা শাখার সভাপতি মোহাম্মদ দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল মোল্লার সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মোল্লা জসিমউদ্দীন মিল্টন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (রবি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা-উল বারি (লাভলু)।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আজাদ হোসেন, সদস্য সচিব, জাসাস খুলনা জেলা শাখা দেলোয়ার হোসেন মুন্সি, সিনিয়র সহ-সভাপতি, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল, খুলনা জেলা, মো. মিজান শেখ, জিয়া সৈনিক দল, মো. ফয়সাল আহমেদ, জিয়া সৈনিক দল, মোহাম্মদ মনির হোসেন (মনির), দপ্তর সম্পাদক, জিয়া সৈনিক দল, এছাড়াও সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *