May 23, 2026, 6:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে আজ মধ্যরাত বা ভোরে

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়া হতে পারে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এভারকেয়ার হাসপাতালের প্রাঙ্গণে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ৩টার আগে চিকিৎসক ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গত ১২ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত থাকায় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা দেখভাল করছে। বিএনপির একটি সূত্র জানায়, ফুসফুসের সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে হৃদরোগ সংক্রান্ত জটিলতা এখনও রয়ে গেছে। অন্যান্য শারীরিক সমস্যার ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন নেই।

চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক গতকাল রাতে ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দিয়েছেন। এর আগে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ রিচার্ড বেলে দুপুরে ঢাকায় এসে সরাসরি খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকেরা সর্বশেষ রিপোর্টও পর্যালোচনা করেছেন।

উল্লেখ্য, খালেদা জিয়া এই বছরের জানুয়ারি মাসে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। প্রায় চার মাস পর গত ৬ মে দেশে ফেরেন। তিনি ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্টের কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত রোববার ভোরে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *