July 7, 2026, 11:44 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন সালাউদ্দিন ও আশরাফুল – নিশ্চিত করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছুদিনের বিশ্রামে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামনে বিপিএল ছাড়া আর কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপই এখন টাইগারদের মূল প্রস্তুতির লক্ষ্য।

এরই মধ্যে দল নিয়ে একটি আলোচ্য বিষয় ছিল—বিশ্বকাপে কি থাকছেন সিনিয়র সহকারী কোচ সফিকুল ইসলাম সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল? গত মাসে সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দেওয়ায় গুঞ্জন তৈরি হয়েছিল। পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজে অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়ায় আশরাফুলকে নিয়ে তৈরি হয়েছিল সংশয়।

সব দ্বিধার অবসান ঘটিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন—আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে কোচিং স্টাফের কোনো পরিবর্তন হচ্ছে না। সালাউদ্দিন ও আশরাফুল দুজনই দলের সঙ্গে থাকছেন। গত ৪ নভেম্বর খবর ছড়িয়েছিল, সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন সালাউদ্দিন। তবে বিসিবি তার পদত্যাগ গ্রহণ করেনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল পর্যন্ত বিদ্যমান চুক্তি অনুযায়ী দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০০৬–১০ সাল পর্যন্ত তিনি সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। পরে ২০১০–১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে দ্বিতীয় দফায় তিনি বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে ফিরে আসেন। বিশ্বকাপকে সামনে রেখে কোচিং প্যানেলে স্থিতিশীলতা বজায় রাখতে পেরে আশাবাদী বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *