May 23, 2026, 6:20 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোটে নিবন্ধন ১ লাখ ৬৮ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত এক লাখ ৬৮ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ১,৬৮,০৩৩ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ভোটার ১,৪৯,৮৮৪ জন এবং নারী ভোটার ১৮,১৪৯ জন। ইসি ইতোমধ্যে প্রবাসী ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন।

কীভাবে করবেন নিবন্ধন

পোস্টাল ব্যালটের জন্য প্রবাসীদের অবশ্যই যে দেশে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করতে হবে। নিবন্ধনের জন্য ব্যবহারকারীকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। অ্যাপে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা দেখা যাবে। বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ডাক ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *