May 23, 2026, 1:07 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের দোয়া মাহফিল

মো.জনাব আলী :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। দেশনেত্রীর আশু রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নেতারা বলেন, বহু বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতা দেশের মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁরা দেশবাসীর প্রতি তার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মির্জা এন এইচ রুবেল (সভাপতি, কেন্দ্রীয় কমিটি), লায়ন মুনসুর আহমেদ মুন্না (সাধারণ সম্পাদক), শামীম আহমেদ (সহ-সভাপতি), রফিক হামিদুল (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ শামীম খান (ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক), একে আজাদ (প্রচার সম্পাদক), শাহজাহান হাওলাদার (সহ-সাংগঠনিক সম্পাদক), গোলাম সারওয়ার রিপন (সহ-সভাপতি), ইফতি আহমেদ শাহিন (আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ), আনোয়ার হোসেন (সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ), মোহাম্মদ আবদুল বাহার মুন্সী (আহ্বায়ক, পটুয়াখালী জেলা) প্রমুখ।

কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ শামীম খান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রধান মিন্টু।

দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধারাবাহিকভাবে আরও দোয়া কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *