May 23, 2026, 6:22 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ রায় বহাল

নিজস্ব প্রতিবেদক :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ—হাইকোর্টের দেওয়া সেই রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করে আদেশ ঘোষণা করেন। এতে কার্যত অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকল না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আজকের আদেশের আগে বুধবার শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ঠিক করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে যুক্ত হয়ে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এই মামলার লিভ টু আপিলের শুনানি শুরু হয়। সেদিন আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই সর্বোচ্চ বৈধতা। আস্থা ও বিশ্বাসই বৈধতার প্রকৃত ভিত্তি।” এর আগে ১২ নভেম্বর শুনানির সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় রিটকারীর আইনজীবী মহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ। পরে আপিল বিভাগ তাঁর কাছে ব্যাখ্যা তলব করে।

গত বছরের ডিসেম্বর মাসে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। তবে হাইকোর্ট রিট খারিজ করে জানায়, জনগণ বৈধতা প্রদান করায় অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। সেই রায়ের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল আবেদন করেন, যা আজ খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকল এবং অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া আইনগতভাবে বৈধ বলে চূড়ান্তভাবে ঘোষিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *