April 7, 2026, 8:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ, নিউমার্কেটে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক :

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫ চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মিরপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র জানজট সৃষ্টি হয়েছে, যা অফিসযাত্রী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এরপর তারা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে আজিমপুর মোড় ঘুরে আবার সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ায় বাধ্য হয়ে তারা এই আন্দোলন শুরু করেছেন। শিক্ষার্থীরা বলেছে, তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধসহ আন্দোলন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *