April 7, 2026, 1:54 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হাসিনার পক্ষে লড়বেন না, ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না

হাসিনার পক্ষে লড়বেন না, ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই পান্না

জেডটিভি বাংলা ডেস্ক :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিঃশর্ত ক্ষমা চেয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেড আই খান পান্না।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি ক্ষমা আবেদন করেন। অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, জ্যেষ্ঠ আইনজীবী পান্না সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে জানান, শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি আদালতে লড়বেন না। কারণ হিসেবে তিনি আদালতের প্রতি শেখ হাসিনার আস্থাহীনতাকে উল্লেখ করেন।

তিনি জানান, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েও আনুষ্ঠানিক চিঠি তখন হাতে পাননি। চিঠি হাতে পেলেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন।

যদিও শেখ হাসিনার আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেও, জেড আই খান পান্না অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনি সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।

এদিন ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ১৮টি বিচার সংক্রান্ত লিংক ফেসবুক ও ইউটিউবে সরানো হয়েছে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *