May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফারিণ-ইমরানের ‘মন গলবে না’

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী তাসনিয়া ফারিণ ছোটপর্দা, বড়পর্দা আর কণ্ঠশিল্পী হিসেবে সাফল্যের পর এবার তিনি প্রযোজক। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর প্রথম গান ‘মন গলবে না’ মুক্তি পাচ্ছে। ২০২৪ সালের ‘ইত্যাদি’তে তাহসানের সঙ্গে ‘রঙে রঙে রঙিন হব’ গানটি গেয়ে ফারিণের সংগীতশিল্পী হিসেবে অভিষেক হয়। সেই গানটিও ছিল নেটদুনিয়ায় ভাইরাল। এবার সেই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে আসছেন তিনি।

কিংবদন্তি গীতিকার কবির বকুল-এর লেখা ‘মন গলবে না’ গানটিতে ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গতবারের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

গানটির ভিডিওতে মডেলও হয়েছেন ফারিণ ও ইমরান। ভিডিওটির নির্দেশনা দিয়েছেন নাহিয়ান আহমেদ। গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রযোজনা প্রতিষ্ঠানটি গানের একটি টিজার প্রকাশ করেছে।

ফারিণ নিজেও গানটির প্রচারণায় অংশ নিচ্ছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আমার মন ইস্পাতের তৈরি। তাই তোমার জন্য গলবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *