May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শাকিবের যে সিনেমা মুক্তি পাচ্ছে ওটিটিতে

বিনোদন ডেস্ক :

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত দুটি ছবি—‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’—চলতি বছরের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর মধ্যে ‘বরবাদ’ বক্স অফিসে সুপারহিট হলেও প্রয়োজনীয় প্রচারণার অভাবে দর্শক টানতে ব্যর্থ হয় ‘অন্তরাত্মা’। হঠাৎ করে কয়েক বছর আগের নির্মিত এ ছবিটি সেভাবে গ্রহণও করেননি দর্শক।

তবে এবার সিনেমাটি নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকেই ‘অন্তরাত্মা’ দেখা যাবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই রোমান্টিক-ড্রামা ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক।

‘অন্তরাত্মা’–র শুটিং শেষ হয় ২০২১ সালে। রোজার ঈদেই মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু অজানা কারণে তা স্থগিত হয়ে যায়। এ বছর হঠাৎই ছবির হলমুক্তি ঘোষণা আসে, যদিও প্রত্যাশা অনুযায়ী সাড়া পায়নি।

তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন। শাকিব–দর্শনার পাশাপাশি এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরীসহ আরও কয়েকজন গুণী শিল্পী।

সিনেমা হলে ব্যর্থ হলেও, এবার ওটিটিতে ছবিটি কতটা দর্শক মন জয় করতে পারে—সেদিকেই এখন নজর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *