May 22, 2026, 10:20 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা- লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক :

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ—হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের দিন ঠিক করে।

শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগের দিন, মঙ্গলবার (২ ডিসেম্বর) লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়। সেদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই প্রকৃত বৈধতা; জনগণের আস্থা–বিশ্বাসই বৈধতার ভিত্তি।”

গত ১২ নভেম্বর মামলাটির ওপর শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। এ সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বিভাগ তার কাছ থেকে ব্যাখ্যা চান। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে জানায়—জনগণ যেহেতু বৈধতা দিয়েছে, তাই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *