May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অস্ট্রেলিয়ার একাদশ চূড়ান্তে দেরি, অপেক্ষার কেন্দ্রে প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক :

বৃহস্পতিবার ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড আগেই দুই দিন আগে একাদশ ঘোষণা করে প্রস্তুতি সেরেছে। কিন্তু ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ জানালেন—দল এখনও ঠিক হয়নি। শেষ মুহূর্তের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে অজিরা।

এই অপেক্ষার কারণ একটিই—প্যাট কামিন্স। পিঠের বোন স্ট্রেস ইনজুরি থেকে ফিরলেও দ্বিতীয় টেস্টের ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে তার নাম ছিল না। তবু পার্থ ও ব্রিসবেনে নেটে তার বোলিং দেখে টিম ম্যানেজমেন্ট তাকে পুরোপুরি বাদ দেয়নি। আজ পিচ পরিদর্শনের পর বিকেলে জানানো হবে, কামিন্সকে নিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামবে কি না। তিনি খেলতে পারলে নেতৃত্বও ফিরে পাবেন।

এদিকে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন উসমান খাজা। তার জায়গায় এগিয়ে আছেন জশ ইংলিস। আবার প্রথম টেস্টের মতো ট্রাভিস হেডকে ওপেনিংয়ে দেখার সম্ভাবনাও আছে—যদিও এ বিষয়ে নিশ্চিত কিছু জানাননি স্মিথ। স্মিথ বলেন, “কামিন্সকে দেখে ভালোই মনে হয়েছে। নেটে দারুণভাবে বল করেছে। সে নিজের শরীরের ব্যাপারে সচেতন। তাই আমরা অপেক্ষা করব, তারপরই সিদ্ধান্ত নেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *