May 23, 2026, 2:19 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মিঠাপুকুরে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে জালালগঞ্জ-মিঠাপুকুর সড়ক

মিঠাপুকুরে দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে জালালগঞ্জ-মিঠাপুকুর সড়ক

মো. জোনাব আলী, রংপুর

রংপুরের মিঠাপুকুর উপজেলার জালালগঞ্জ-মিঠাপুকুর সড়কের ভাটারপার নামক স্থানে রাস্তার ভয়াবহ বেহাল অবস্থা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এই সড়ক এখন দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে।

পথচারী মাসুদ মিয়া জানান, প্রতিদিন যাতায়াতের সময় দুর্ঘটনার ঝুঁকি নিতে হচ্ছে। এক অটোরিকশা চালক বলেন, এ সড়কে যানবাহন চালানো এখন দুঃসহ হয়ে পড়েছে। প্রতিনিয়ত গাড়ি বিকল হওয়া ও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।

ঢাকা থেকে গ্রামে বেড়াতে আসা পথচারী মোছাঃ মাজেদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ঢাকা থেকে এসেছি গ্রামের বাড়িতে বেড়াতে। কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব এ রাস্তার সংস্কার কাজ শেষ করার জন্য।”

এলাকাবাসীও দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়ে বলেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।

মিঠাপুকুর উপজেলার ইউএনও’র কাছে এলাকাবাসী দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন এই জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *