May 23, 2026, 6:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

৫২৭ থানার ওসি লটারিতে পদায়ন

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে দেশের ৫২৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এবার থানার ওসিরাও লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি অনুষ্ঠিত হওয়ার আগে, ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকের তালিকা সংগ্রহ করা হয়। এই তালিকার ভিত্তিতে প্রতিটি থানায় নতুন ওসি পদায়ন করা হয়।

নতুন লটারিতে পদায়ন করা ৫২৭ থানার মধ্যে মেট্রোপলিটন এলাকায় কোনো থানার ওসি নেই। পদায়নকৃত ওসিদের মধ্যে রয়েছে—

  • ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানার ওসি
  • চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানার ওসি
  • খুলনা রেঞ্জ: ১০ জেলায় ৬৪ থানার ওসি
  • ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলায় ৩৬ থানার ওসি
  • বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ থানার ওসি
  • সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানার ওসি
  • রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানার ওসি
  • রংপুর রেঞ্জ: ৮ জেলায় ৬২ থানার ওসি

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ৬৩৯টি থানা রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি, এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি। মেট্রোপলিটন থানার ক্ষেত্রে লটারি হবে না; সেখানে অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট কমিশনারদের। এর আগে, ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *