May 23, 2026, 7:02 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ইসির সভা ৭ ডিসেম্বর, এরপর যেকোনো দিন ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল

অনলাইন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল খুব শিগগিরই ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত সভা আগামী রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে, আর সভা–পরবর্তী যেকোনো দিনই তফসিল ঘোষণার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এ লক্ষ্যে ইসি ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তফসিল ঘোষণা।

তফসিল প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। এতে মনোনয়নপত্র জমা, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, প্রতীক বরাদ্দসহ সব নির্বাচন–সংশ্লিষ্ট ধাপ নির্ধারিত হবে। পাশাপাশি তফসিলেই ঘোষণা করা হবে ভোটের নির্দিষ্ট তারিখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *