May 22, 2026, 10:12 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

স্যামসাংয়ের প্রথম মাল্টি-ফোল্ডিং স্মার্টফোন ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’ উন্মোচন

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ভাঁজযোগ্য ফোনের বাজারে নতুন ধাক্কা দিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের প্রথম মাল্টি-ফোল্ডিং ফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড।

নতুন ফোনটি তিনটি পৃথক প্যানেল দিয়ে খুললে ১০ ইঞ্চির বড় ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। আকারে এটি স্যামসাংয়ের সর্বশেষ ফোল্ড মডেল জেড ফোল্ড ৭ থেকে প্রায় ২৫ শতাংশ বড়। দাম ধরা হয়েছে প্রায় ৩.৫৯ মিলিয়ন ওন (প্রায় ২,৪৪০ মার্কিন ডলার)। স্যামসাং ইলেকট্রনিকসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স লিম বলেন, “ট্রাইফোল্ড বাজারকে নতুনভাবে উজ্জীবিত করতে পারে। তবে এটি বিশেষ ব্যবহারকারীর জন্য তৈরি করা হয়েছে, ভলিউম বাড়ানোর জন্য নয়।”

ফোনটিতে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সিরিজের বড় ব্যাটারি ও সুপারফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। মাত্র ৩০ মিনিটে চার্জে ৫০ শতাংশ পাওয়া যাবে। ডিভাইসটি দক্ষিণ কোরিয়ায় ১২ ডিসেম্বর থেকে পাওয়া যাবে। এরপর চীন, সিঙ্গাপুর, তাইওয়ান ও সংযুক্ত আরব আমিরাতে বিক্রি শুরু হবে। যুক্তরাষ্ট্রে ফোনটির আত্মপ্রকাশ হতে পারে আগামী বছরের প্রথম প্রান্তিকে।

বিশ্লেষকরা মনে করেন, ট্রাইফোল্ড প্রযুক্তির মার্জিত উদাহরণ হলেও বড় পরিসরে বিক্রি বাড়াবে না। কাউন্টারপয়েন্ট রিসার্চ জানায়, ২০২৫ সালে স্মার্টফোন বাজারের ২ শতাংশেরও কম হবে ফোল্ডেবল ফোনের। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে স্যামসাং ফোল্ডেবল বাজারে শিপমেন্ট শেয়ার ৬৪ শতাংশে পৌঁছেছে। চীনের হুয়াওয়ে ও আগামী বছর অ্যাপলও ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *