May 22, 2026, 10:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশে আসছেন না সব বিদেশি ক্রেতা: বিকেএমইএ সভাপতি, দ্বিমত উপদেষ্টার

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কিছু বিদেশি ক্রেতা বাংলাদেশে আসছেন না। সোমবার ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা আন্তর্জাতিক ব্যবসায়ীদের ভ্রমণ থেকে নিরুৎসাহিত করছে।

তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে নিরাপত্তার কোনো বড় ঘাটতি নেই। আন্তর্জাতিকভাবে অনেক সময় ভুল তথ্য ছড়ানো হয়, যা অপ্রয়োজনীয় ভীতি তৈরি করে।” উপদেষ্টা আরও জানান, বিদেশি ক্রেতারা তাদের নিজ দেশের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেন এবং বাংলাদেশে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

এ বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ১৬৫টি স্টল রয়েছে, যেখানে ১১টি বিদেশি কোম্পানি অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এক্সপোর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা। শেখ বশির উদ্দিন জানান, প্রদর্শনীটি ভবিষ্যতে বছরে দু’বার আয়োজিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *