April 7, 2026, 1:38 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পূর্বাচল প্লট বরাদ্দ মামলায় শেখ হাসিনা–রেহানা–টিউলিপসহ ১৭ আসামির রায় আজ

পূর্বাচল প্লট মামলা: রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ ঘোষণা করা হবে। সোমবার সকালেই ঢাকা বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেবেন। গত ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম জানান, “সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সকলের সর্বোচ্চ শাস্তি—যাবজ্জীবন কারাদণ্ড—প্রত্যাশা করছি।”

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন পূর্বাচল প্রকল্পে অনিয়ম করে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। এতে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৫ জনকে আসামি করা হয়। পরে তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে ১০ মার্চ চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

তাদের মধ্যে রয়েছেন— জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক কর্মকর্তা আনিছুর রহমান মিঞা, সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, মো. নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গত ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন। আজকের রায়কে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ প্রশাসনে চলছে তীব্র নজরদারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *