May 22, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সৃজিত-মিথিলার ঘুরতে যাওয়ার ছবি ভাইরাল, তবে সব কল্পনা মাত্র

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা বরাবরই ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের কারণে আলোচনার কেন্দ্রে থাকেন। বিশেষ করে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার সংসার জীবন নিয়ে নানা গুঞ্জন দীর্ঘদিন ধরে চলছিল। সম্প্রতি সেই আলোচনার মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সৃজিত, মিথিলা ও তাদের মেয়ে আইরার একটি ছবি।

নেটিজেনদের মধ্যে অনেকেই ছবিটি দেখে দাবি করছেন, সৃজিত-মিথিলা সব ভুল বোঝাবুঝি কাটিয়ে আবার এক হয়ে মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। অনেকে এটিকে ‘পুনর্মিলন’ হিসেবে তুলে ধরেছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল হওয়া ছবি কোনো সাম্প্রতিক ঘটনা নয়। এটি ২০২৪ সালে তোলা একটি পারিবারিক ছবি, যা আগে একটি সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছিল। সুতরাং, “সৃজিত-মিথিলা ফের এক হয়ে গেছে”—এটি কেবলই নেটিজেনদের অনুমান; এর কোনো সত্যতা নেই।

এদিকে, বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্তদের আগ্রহ কম নয়। সম্প্রতি এক পডকাস্টে মিথিলা কৌশলী মন্তব্যও করেছেন। তিনি জানান, “২০২৪ সালের জুলাইয়ের পর থেকে আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।”
যখন সঞ্চালক সরাসরি জানতে চেয়েছিলেন সৃজিত এখনও তার স্বামী কিনা, মিথিলা রহস্য রেখে বলেছিলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” তবে পরবর্তীতে পাসপোর্টে সৃজিতের নাম থাকা উল্লেখ করে তিনি নিশ্চিত করেছেন, “হ্যাঁ, পাসপোর্টে তার নামও রয়েছে।”

অভিনেত্রীর এই কৌশলী জবাব দুই বাংলার বিনোদন জগতে আলোচনার বিষয়। আর ঠিক এই পরিস্থিতিতে পুরোনো পারিবারিক ছবি ভাইরাল হওয়ায় নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *