April 7, 2026, 4:51 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অনন্যার নতুন লুক ভাইরাল, সুহানার পোস্টে বেড়ে গেল জল্পনা

বিনোদন ডেস্ক :

বলিউড তারকা অনন্যা পাণ্ডের নতুন ছবির একটি লুক হঠাৎ ইনস্টাগ্রামে শেয়ার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার ঘনিষ্ঠ বান্ধবী সুহানা খান। অনন্যাকে ট্যাগ করে সুহানা লিখেছেন— “তোমাকে নিয়ে আমি খুব অবসেসড”। মুহূর্তেই দুই তারকার বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় নতুন আলোচনা শুরু হয়।

সুহানার শেয়ার করা ছবি অনন্যার আসন্ন সিনেমা ‘তু মেরি, ম্যায় তেরা’–র একটি স্টিল। এতে বেশ সাহসী ও স্টাইলিশ লুকে দেখা গেছে অনন্যাকে। তবে ছবিতে তার ত্বক রোদে পুড়ে তামাটে হয়ে যাওয়ার মতো দেখা যায়, যা নিয়েই নেটিজেনদের নানা মন্তব্য শুরু হয়। কেউ কেউ ধারণা করতে শুরু করেন, শুটিংয়ের জন্যই এ ধরনের লুক নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পরও আলোচনায় ছিলেন অনন্যা। এর মাঝেই সুহানার আবেগঘন পোস্ট ভক্তদের দৃষ্টি আরও বেশি টেনে নেয়।

নেটিজেনদের অনেকেই মনে করছেন, অনন্যাকে ঘিরে সমালোচনার মুহূর্তে তাকে সমর্থন জানাতেই এই পোস্ট করেছেন সুহানা খান। একইসঙ্গে প্রকাশ্যে এসেছে দুই তারকার গভীর বন্ধুত্বের ইঙ্গিতও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *