April 7, 2026, 8:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

নিজস্ব প্রতিবেদক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করা হয়।

চিঠিতে শাহবাজ শরিফ জানান, খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতার খবর শুনে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়েছেন। পাকিস্তানের জনগণ, সরকার ও ব্যক্তিগতভাবে তার পক্ষ থেকে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় খালেদা জিয়ার অবদান আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত। বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে তার ভূমিকা উচ্চ মূল্যায়নের দাবি রাখে বলেও মন্তব্য করেন শাহবাজ শরিফ।

চিঠির শেষে তিনি খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা কামনা করে প্রার্থনা করেন এবং উল্লেখ করেন, তিনি যেন দল ও জাতির জন্য শক্তি এবং দিকনির্দেশনার উৎস হয়ে কাজ চালিয়ে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *