May 23, 2026, 2:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

‎ছাত্রলীগের কর্মী সবুজ খান এখন বিএনপি’র সংগ্রামী দলের সভাপতি

‎কুড়িগ্রাম প্রতিনিধি:

‎কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী সবুজ খান এখন বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের জেলা কমিটির সভাপতি।এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা।

‎জানা গেছে, কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার ছড়ার পাড় গ্রামের আওয়ামী পরিবারের সন্তান ইউনিয়ন আওয়ামী পিপল লীগের সাধারণ সম্পাদক মোঃ আউয়ুব আলীর ছেলে ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সবুজ খান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি।আওয়ামী পরিবারের সন্তান সবুজ খানকে নিয়ে এলাকায় বিতর্ক শুরু হয়েছে। তার আপন চাচা আবু মেম্বার বসন্তের কোকিলের মত দলের স্বার্থ ভূলে নিজ স্বার্থে কখনও আওয়ামীলীগ,কখনও বিএনপি,কখনও ইসলামি আন্দোলনে মিশে যায়।

ঠিক সেই পথে হাটছে শুলকুর বাজারের সবুজ খান।দু একজন উপজেলা বিএনপির সাথে গড়িমসি সম্পর্ক গড়ে তুলে বিএনপির অঙ্গ সংগঠনে জায়গা করে নিচ্ছে।ফলে দীর্ঘ বছরে দূরদিনে কাজ করা বিএনপি’র নেতা কর্মীরা হচ্ছে পদ বঞ্চিত। শুধু তাই নয় বিএনপির মত একটি আদর্শিক দলের মাঠ পর্যায়ে ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা।আবু মেম্বার ও ভাতিজা সবুজ খানের মত এমন ব্যক্তিকে ইউনিয়ন কমিটিতে কেন,বিএনপির সাধারণ কর্মী হিসাবেও দেখতে চায় না পাঁচগাছি ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা।

‎স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছে, আবু মেম্বার ও সবুজ খান জেলা উপজেলার নেতাদের ভূল ভাল বুঝিয়ে পদ বাগিয়ে নিয়ে আওয়ামী লীগদের পূর্ণবাসনের পায়তারা করছে।এখনই যদি জেলা বিএনপির নেতারা দলীয় ব্যবস্থা না নেন, ভবিষ্যতে এটি পাঁচগাছি বিএনপির জন্য আত্মঘাতী কান্ড হবে মন্তব্য করেন অনেকে।সবুজ খানকে বিএনপির সংগ্রামী দলের সভাপতি থেকে বহিস্কার করাসহ দলের সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহবান জানান পাঁচগাছি ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *