April 7, 2026, 11:33 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মিরসরাইয়ে চলন্ত গাড়িকে পিকআপের ধাক্কা, নিহত ১

মিরসরাইয়ে চলন্ত গাড়িকে পিকআপের ধাক্কা, নিহত ১

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত গাড়ির পেছনে ফল-সবজি বোঝাই একটি পিকআপের ধাক্কায় একজন ব্যবসায়ী নিহত এবং আরেকজন আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর উত্তর বাইপাস এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শফিউল (৪০) কক্সবাজারের রামুর বাসিন্দা। আহত লোকমান হাসেম (৩৬) পিরোজপুর জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, দু’জনই আনারস, পেঁপে ও কাঁচামরিচ নিয়ে ঢাকার ব্যবসায়িক কাজ শেষে চট্টগ্রামের দিকে ফিরছিলেন। পথে নিজামপুর এলাকায় চলন্ত গাড়িটির পেছনে নিয়ন্ত্রণ হারানো একটি পিকআপ সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিউল নিহত হন।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহামেদ হোসেন বলেন, খবর পেয়ে তারা গিয়ে একজনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তিনি জানান, “মহাসড়কে ঘুম নিয়ে গাড়ি চালানোয় দুর্ঘটনা বেড়ে যাচ্ছে।”

কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ থানায় নিয়ে যায়। তিনি বলেন, “বেপরোয়া গতি ও তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোই এমন দুর্ঘটনার প্রধান কারণ।”

এদিকে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় খোকা সওদাগর নামের এক ব্যক্তি নিহত হন। তিনি করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলিনগর উত্তর পাড়ার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *