May 23, 2026, 2:58 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুড়িগ্রাম-১ আসনে বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানার পক্ষে প্রতিনিধি সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার পক্ষে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিনিধি সভা আয়োজন করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যের ডাক
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাইফুর রহমান রানা বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।” তিনি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা ও সুসংগঠিত প্রচারণা চালানোর আহ্বান জানান।

সভাপতিত্ব ও অন্যান্য বক্তাদের বক্তব্য

নাগেশ্বরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরনবী হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন— কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন, ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মোস্তফা, শামীমা রহমান আপন, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী সাইফুর রানার পক্ষে ঐক্যবদ্ধ প্রচারণার ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *