May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চিকিৎসকের পরামর্শ অমান্য করে অনুশীলনে নেইমার

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র নতুন করে বাঁ পায়ের মেনিস্কাস ইনজুরিতে পড়েছেন। চিকিৎসকের পরামর্শের বিপরীতে তিনি অনুশীলনে অংশ নিচ্ছেন, যার কারণে ধারাবাহিক ব্যথা ও অস্বস্তিতে থাকতে হচ্ছে তাকে। সান্তোসের মেডিক্যাল বিভাগ জানিয়েছে, সমস্যার সমাধানে তার অ্যান্থ্রোস্কপি সার্জারি প্রয়োজন হতে পারে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানায়, নেইমারকে ক্লাব চিকিৎসক, সান্তোস কর্তৃপক্ষ এবং ব্যক্তিগত স্টাফরা খেলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে ৩৩ বছর বয়সী তারকা ঝুঁকি নিয়েই অনুশীলনে যোগ দিয়েছেন। শুক্রবার স্পোর্ট রেসিফে-র বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চান তিনি। বর্তমানে সান্তোসের রেলিগেশনের ঝুঁকির মধ্যে শেষ তিনটি ম্যাচ বাকি। এই গুরুত্বপূর্ণ সময় না খেললে দল সেরি বি-তে নেমে যেতে পারে। তাই চোটের সম্ভাব্য বিপদ থাকা সত্ত্বেও মাঠে থাকতে চান নেইমার।

সান্তোসের সভাপতি মারসেলো টেক্সেইরা জানিয়েছেন, হাঁটুর অবস্থা জানার জন্য নিয়মিত পরীক্ষা চালিয়ে যেতে হবে। তবে অ্যান্থ্রোস্কপি না করলে চোটের মাত্রা বাড়তে পারে, এবং সার্জারি করলে পুনর্বাসনে প্রায় এক মাস লাগতে পারে। কোচ কার্লো আনচেলত্তি বলেন, নেইমারের ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে থাকার জন্য পুরো ফিট থাকতে হবে। নতুন চোট তার বিশ্বকাপ খেলায় অন্তর্ভুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

২০২৫ সালে নেইমার চারবার ইনজুরিতে পড়েছেন—জানুয়ারিতে যোগদানের পর মার্চ, এপ্রিল ও সেপ্টেম্বর মাসে ধারাবাহিক চোটে খেলেন কম ম্যাচ। নভেম্বরে বাঁ পায়ের হাঁটুর চোটে ফের অনুশীলনে অংশ নেওয়া সত্ত্বেও পুরো বছর তিনি ২৫টি ম্যাচে খেলেছেন এবং করেছেন ৭টি গোল, যা তার চুক্তি ও খেলোয়াড়ি ক্যারিয়ারের ওপর প্রভাব ফেলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *