April 7, 2026, 11:51 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হিজলায় উন্নয়ন হবে এটা আমার প্রথম অঙ্গীকার মত বিনিময় সভায় : রাজিব আহসান 

কবির হোসেন দেওয়ান:

বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়ীয়া ইউনিয়নের মৌলভীরহাট, কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মাঠে মতবিনিময় সভা করেন রাজিব আহসান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ২৩৮ টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণা করেন। যাহার মধ্যে বরিশাল-৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের মনোনয়ন দেয়া হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানকে। মনোনয়ন ঘোষণার পরপরই হিজলা এবং মেহেন্দিগঞ্জ উপজেলায় ব্যাপক জনসংযোগ করেন তিনি। এই দুই উপজেলার শিক্ষক সমাজ, নারী সমাজ, স্থানীয় ব্যবসায়ী, ইমাম, মোয়াজ্জিন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে মতবিনিময় করেন তিনি। রাজিব আহসান বেশ অল্পদিনের মধ্যে স্থানীয় জনসাধারণের মনে চাঞ্চল্য সৃষ্টি করেন।

মতবিনিময়ে সভায় বক্তব্য রাজিব আহসান বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকালে ঐক্যবদ্ধভাবে প্রতিটি ভোটারের কাছে গিয়ে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করব প্রয়োজনে আমাকে প্রতিটি ভোটারের কাছে নিয়ে যাবেন জনগণের কল্যাণ ভোট প্রার্থনা করবেন।হিজলা মেহেন্দিগঞ্জ আসনের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। পাশাপাশি নির্বাচনী আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে মতবিনিময় করার কথা থাকলেও স্থানীয় সাধারণ হাজারো জনতার উপস্থিতিতে মতবিনিময় সভাটি জনসভায় পরিনত হয়ে যায়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন সহ  বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *