April 7, 2026, 10:33 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রবাসী ভোটারদের নিবন্ধন শুরু, পোস্টাল ব্যালট পাঠাবে ইসি

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ইসির ওয়েব সাইট থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

যেসব দেশে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন, তার মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।

ভোটাররা ভোট দিয়ে ফিরতি খামে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। এছাড়া বাংলাদেশে বসবাসরত ভোটাররা (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবী, কয়েদি) ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে, যাতে তারা স্বচ্ছন্দে ভোট দিতে পারেন। সংস্থার লক্ষ্য আগামী নির্বাচনে ৫০ লাখ প্রবাসী ভোটারকে টানার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *