May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দলে ভেড়াল নোয়াখালী এক্সপ্রেস

স্পোর্টস ডেস্ক :

আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘ এক যুগ পর প্লেয়ার্স ড্রাফটের বদলে আবারও নিলামের মাধ্যমে ক্রিকেটার বাছাই করবে ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস, যা প্রথমবার বিপিএলে অংশ নিচ্ছে।

নিলামের আগে সরাসরি চুক্তিতে শক্তিশালী দল গঠন শুরু করেছে নোয়াখালী এক্সপ্রেস। দেশের প্রাক্তন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। এছাড়া জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে ভেড়ানো হয়েছে- পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ। গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন। বিদেশি ক্রিকেটার হিসেবে দলে যুক্ত হচ্ছেন জনসন চার্লস।

বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের আসরে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানায় রয়েছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে, রাজশাহী মালিকানা নাবিল গ্রুপের, সিলেটের মালিকানা ক্রিকেট উইথ সামির, এবং ঢাকা ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর হাতে।

৩০ নভেম্বরের নিলামের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনের বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন। বাংলাদেশের স্থানীয় ক্রিকেটারের সংখ্যা চূড়ান্ত তালিকায় ১৫৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *