May 23, 2026, 7:49 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

পদোন্নতি পেলেন ২৫০ বিচারক

পদোন্নতি পেলেন ২৫০ বিচারক

জেডটিভি বাংলা ডেস্ক:

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ২৫০ বিচারককে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে নতুন পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের পদায়নও সম্পন্ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ অনুযায়ী বেতন স্কেলের প্রথম গ্রেড (৭০,৯২৫-৭৬,৩৫০) বেতনক্রমে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান দায়িত্ব মনোনীত কর্মকর্তার নিকট হস্তান্তর করতে হবে এবং ১ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

এ পদোন্নতির মাধ্যমে দেশের বিচার বিভাগে উচ্চ আদালত পর্যায়ের নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পদোন্নতি পেলেন ২৫০ বিচারক, দেখতে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *