May 23, 2026, 1:52 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, স্বাস্থ্যের উন্নতি

নিজস্ব প্রতিবেদক :

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি বর্তমানে কেবিনে চিকিৎসা নিচ্ছেন এবং এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে। বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দলের নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। চিকিৎসায় গঠিত বিশেষজ্ঞ বোর্ডের তত্ত্বাবধানেই তার চিকিৎসা এগিয়ে যাচ্ছে।

চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও নিশ্চিত করেছেন—মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি সূত্রের তথ্য অনুযায়ী, লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান প্রতিনিয়ত চিকিৎসার আপডেট নিচ্ছেন। ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

গত রোববার রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের চিকিৎসা তত্ত্বাবধানে আছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন। এসব কারণে মাঝে মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী–১সহ মোট তিনটি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি রয়েছে খালেদা জিয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *